আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক, ১৪৩৩ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৭%

টেকনাফে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৪, গাড়ি জব্দ

  • MIT ERP
  • Update Time : 08:03:26 pm, Wednesday, 28 October 2026
  • 27

টেকনাফে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৪, গাড়ি জব্দ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কক্সবাজারের টেকনাফে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ধারালো কিরিচ উদ্ধারের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি নোহা গাড়ি জব্দ করা হয়। পুলিশ জানায়, মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে টেকনাফ-কক্সবাজার সড়কের হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদা এলাকায় অস্থায়ী তল্লাশিচৌকি স্থাপন করা হয়।

এ সময় টেকনাফগামী একটি নোহা গাড়িকে থামার সংকেত দিলে চালক ও সামনের আসনে থাকা এক ব্যক্তি গাড়ি থেকে নেমে পালিয়ে যান বলে দাবি পুলিশের। পরে গাড়ির ভেতরে থাকা চারজনকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বেলাল উদ্দিন (৪৮), মাহাবুবুর রহমান মাহবুব (৩১), মো. রিশাদ (২৪) ও আব্দুল্লাহ (২৫)। তাদের বাড়ি টেকনাফের হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের বিভিন্ন এলাকায় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়। এ ঘটনায় টেকনাফ মডেল থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে অপহরণসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য

টেকনাফে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৪, গাড়ি জব্দ

Update Time : 08:03:26 pm, Wednesday, 28 October 2026