আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক, ১৪৩৩ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৩১%

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের দাবি ১১ দলীয় ঐক্যের

  • MIT ERP
  • Update Time : 06:43:14 pm, Wednesday, 28 October 2026
  • 20

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের দাবি ১১ দলীয় ঐক্যের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। নির্বাচনে অনিয়মের অভিযোগে ইউএনওর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও ভোটের পরিবেশ নিশ্চিত করতে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন জোটের নেতারা। নির্বাচন সুষ্ঠু না হলে দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

আজ বুধবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল। আগামীকাল বৃহস্পতিবার ওই নির্বাচনের ভোট নিয়ে বৈঠক শেষে নেতারা জানান, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ঠাকুরগাঁওয়ের নির্বাচন সুষ্ঠু না হওয়ার আশঙ্কা রয়েছে। তার অভিযোগ, নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হচ্ছে। ভোটাররা ভোট দিলেও ভোট গণনা সঠিকভাবে হবে কি না, তা নিয়ে সন্দিহান ১১ দলীয় ঐক্য।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ঠাকুরগাঁওয়ের নির্বাচন নিয়ে অভিযোগের পর নির্বাচন কমিশনের উদ্যোগ হতাশাজনক। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আইনি ব্যবস্থা এবং ইউএনওর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভোটারদের মধ্যে শঙ্কা রয়েছে উল্লেখ করে হামিদুর রহমান আযাদ বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনাবাহিনী মোতায়েন জরুরি। আগামীকালের নির্বাচন কমিশনের জন্য বড় পরীক্ষা বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন পরিবেশ সন্তোষজনক না হলে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন এই নেতা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মাদারীপুরে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে বাড়িঘরে হামলা ও ভাঙচুর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের দাবি ১১ দলীয় ঐক্যের

Update Time : 06:43:14 pm, Wednesday, 28 October 2026