আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক, ১৪৩৩ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৩১%

সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

  • MIT ERP
  • Update Time : 06:31:42 pm, Tuesday, 27 October 2026
  • 29

সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কার্ডভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণের লক্ষ্যে মাস্টারকার্ডের লাইসেন্স পেয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। দেশের সরকারি ব্যাংকগুলোর মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক প্রথম এ লাইসেন্স পেল।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ব্যাংকটির প্রধান কার্যালয়ের বোর্ডরুমে আনুষ্ঠানিকভাবে লাইসেন্স হস্তান্তর করা হয়। মাস্টারকার্ডের পক্ষে দক্ষিণ এশিয়ার ডিভিশন প্রেসিডেন্ট ও ভারতের কান্ট্রি করপোরেট অফিসার গৌতম আগরওয়াল বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলীর কাছে লাইসেন্স হস্তান্তর করেন। লাইসেন্স হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘মাস্টারকার্ডের লাইসেন্স প্রাপ্তির মাধ্যমে বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো।

এর মাধ্যমে গ্রাহকদের কার্ডভিত্তিক লেনদেনের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি ক্যাশলেস পেমেন্ট সেবা সহজলভ্য করার কার্যক্রম এগিয়ে নিতে সহায়ক হবে। ’ মাস্টারকার্ডের দক্ষিণ এশিয়ার ডিভিশন প্রেসিডেন্ট ও ভারতের কান্ট্রি করপোরেট অফিসার গৌতম আগরওয়াল বলেন, ‘বাংলাদেশ কৃষি ব্যাংকের সঙ্গে এই অংশীদারত্ব দেশের আরও বেশি মানুষের কাছে ডিজিটাল পেমেন্ট সেবা পৌঁছে দিতে এবং আর্থিক অন্তর্ভুক্তিতে ইতিবাচক ভূমিকা পালন করবে।

’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রহিম, মোহা. খালেদুজ্জামান ও আবু সাঈদ মো. রওশানুল হক। এ ছাড়া উপস্থিত ছিলেন মাস্টারকার্ডের শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ম্যানেজার সানদুন হাপুগোদা এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের আইসিটি মহাবিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দীন রাজীবসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট নির্বাহীরা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দ্বিতীয় স্ত্রীকে তালাক দিলেন নওগাঁর আলোচিত মাসুদ রানা

সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

Update Time : 06:31:42 pm, Tuesday, 27 October 2026