আজ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৪°C
সর্বোচ্চ: ৩৭°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ১২%

যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

  • MIT ERP
  • Update Time : 03:34:25 pm, Tuesday, 27 October 2026
  • 16

যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ সংযোগ পুনর্বহালে জরুরি ভিত্তিতে কাজ চলছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিদ্যুৎ বিভাগের এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের কিছু অংশে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ পুনর্বহালের কার্যক্রম চলছে। ইতোমধ্যে অধিকাংশ জায়গায় বিদ্যুৎ সংযোগ পুনর্বহাল করা হয়েছে। বাকি অংশেও স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত। অন্যদিকে, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি জানায়, দুপুর ১২টা ৪৩ মিনিটে অনাকাঙ্ক্ষিতভাবে ঢাকার পূর্বাঞ্চল (ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন, মতিঝিল ইত্যাদি) এবং চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। এখনো এর কারিগরি কারণ জানা যায়নি। পাওয়ার গ্রিড বাংলাদেশ সিস্টেম পুনরুদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে। প্রকৌশলীরা ধাপে ধাপে পুনঃসংযোগ স্থাপনের কাজ করছেন। বিদ্যুতের জাতীয় গ্রিড সিস্টেম এনএলডিসির নিয়ন্ত্রণে রয়েছে। উল্লেখ্য, দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল ও স্বাভাবিক রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দেশে হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

Update Time : 03:34:25 pm, Tuesday, 27 October 2026