আজ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
১০ কার্তিক, ১৪৩৩ | ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

সৌদি আরবকে লক্ষ্য করে ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

  • MIT ERP
  • Update Time : 05:44:02 pm, Sunday, 25 October 2026
  • 18

সৌদি আরবকে লক্ষ্য করে ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সৌদি আরবকে লক্ষ্য করে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ক্ষেপণাস্ত্রগুলো সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল বলে জানিয়েছে জোটটি।

জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, হুথি মিলিশিয়াদের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। এদিকে, লোহিত সাগরের প্রবেশপথে অবস্থিত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছের উপকূলীয় এলাকা হুথিদের নিয়ন্ত্রণ থেকে পুনর্দখলে অভিযান শুরু করেছে সৌদি-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী। আন্তর্জাতিক বাণিজ্য ও জাহাজ চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ পণ্য পরিবহন করা হয়। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী ও সৌদি-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর মধ্যে গত মাসে সংঘর্ষ তীব্র আকার ধারণ করে। এর ফলে জাতিসংঘের মধ্যস্থতায় প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি ভেঙে যায়। ২০২২ সাল থেকে ওই যুদ্ধবিরতি মোটামুটি কার্যকর ছিল। নতুন করে সংঘাত বাড়ায় ইয়েমেনের নিরাপত্তা পরিস্থিতি এবং লোহিত সাগরকেন্দ্রিক আন্তর্জাতিক নৌ-বাণিজ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চট্টগ্রাম বিমানবন্দরে প্রায় দেড় কেজি স্বর্ণসহ যাত্রী আটক

সৌদি আরবকে লক্ষ্য করে ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

Update Time : 05:44:02 pm, Sunday, 25 October 2026