আজ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
৯ কার্তিক, ১৪৩৩ | ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

ইরানে হামলার নতুন হুঁশিয়ারি ট্রাম্পের, তেহরানের পাল্টা জবাবের প্রস্তুতি

  • MIT ERP
  • Update Time : 09:07:29 am, Sunday, 25 October 2026
  • 23

ইরানে হামলার নতুন হুঁশিয়ারি ট্রাম্পের, তেহরানের পাল্টা জবাবের প্রস্তুতি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইরানে নতুন করে হামলার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। আগামী রোববারই এ হামলা চালানো হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, এই সময়ের মধ্যেই ওয়াশিংটনকে তেহরানের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হবে।

এমন হুঁশিয়ারির মধ্যে মার্কিন যুদ্ধজাহাজে হামলার প্রস্তুতির কথা জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, সীমিত আকারের হামলা চালানো হলেও এর জবাব হবে কয়েক গুণ বেশি শক্তিশালী।

একইসাথে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফের দাবি, ইরানের আঞ্চলিক জলসীমা কিংবা এর আশপাশে প্রবেশের সক্ষমতা মার্কিন নৌবাহিনীর নেই।

এদিকে, যুদ্ধ অবসানের লক্ষ্যে করা সমঝোতা ভেস্তে যাওয়ার জন্য ওয়াশিংটনকে দায়ী করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার দেশটির এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দুই পক্ষেরই সমঝোতায় ফিরে যাওয়া এবং এটি চূড়ান্ত করা উচিত।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আতলেতিকো সমর্থকদের কাছে ক্ষমা চাইতে বাধ্য হলেন হুলিয়ান আলভারেস

ইরানে হামলার নতুন হুঁশিয়ারি ট্রাম্পের, তেহরানের পাল্টা জবাবের প্রস্তুতি

Update Time : 09:07:29 am, Sunday, 25 October 2026