আজ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
৬ কার্তিক, ১৪৩৩ | ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৩°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

  • MIT ERP
  • Update Time : 09:15:34 am, Thursday, 22 October 2026
  • 20

কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছেন তিন পর্যটক। এ ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ। বুধবার (২১ অক্টোবর) বিকেলে মেরিনড্রাইভ সংলগ্ন হিমছড়ি এলাকায় মারিনা রিসোর্টের পাশের সৈকতে এ দুর্ঘটনা ঘটে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় আরও একজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। নিখোঁজ বাকি দুই পর্যটকের সন্ধানে উদ্ধারকর্মীরা কাজ করছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্ত হওয়ার পর প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সোনারগাঁয়ে সড়কের পাশে মিলল রক্তাক্ত যুবদল নেতার মরদেহ

কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

Update Time : 09:15:34 am, Thursday, 22 October 2026