আজ বুধবার, ২১ অক্টোবর ২০২৬
৬ কার্তিক, ১৪৩৩ | ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩১°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

যশোরের শার্শায় ৪ কোটি টাকার সোনাসহ পাচারকারী আটক

  • MIT ERP
  • Update Time : 04:31:15 pm, Wednesday, 21 October 2026
  • 15

যশোরের শার্শায় ৪ কোটি টাকার সোনাসহ পাচারকারী আটক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যশোরের শার্শা দিয়ে ভারতে পাচারের সময় ১৮০ ভরি ওজনের ১৮টি সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের খাজুরার ‘প্রাইম ব্রিকস্’ নামক ইটভাটা সংলগ্ন এলাকা থেকে সোনার এই চালানটি উদ্ধার করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান, নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আরিফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে সোনার চালানটি আটক করে।

পুলিশ জানায়, জব্দ সোনার আনুমানিক মূল্য ৪ কোটি টাকা। আটক মো. আলাউদ্দীন (৫২) শার্শা উপজেলার হাড়িখালী যদুনাথপুর গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।

নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আরিফ হোসেন বলেন, সন্দেহভাজন হিসেবে মো. আলাউদ্দীনকে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে থাকা অপর দুজন অজ্ঞাতনামা ব্যক্তি সুকৌশলে পালিয়ে যায়। পরে আটককৃত আসামির হেফাজতে থাকা আলামত তল্লাশি করে ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত সোনার বারের ওজন ২ কেজি ৯০ গ্রাম (১৮০ ভরি)।

এ ব্যাপারে শার্শা থানায় স্বর্ণ পাচার আইনে একটি মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাতানামা দুই ব্যক্তির নাম ঠিকানা সংগ্রহসহ গ্রেপ্তারের অভিযান অব্যহত রয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি মো. শামিনুল হক।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চট্টগ্রামে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

যশোরের শার্শায় ৪ কোটি টাকার সোনাসহ পাচারকারী আটক

Update Time : 04:31:15 pm, Wednesday, 21 October 2026