আজ বুধবার, ২১ অক্টোবর ২০২৬
৬ কার্তিক, ১৪৩৩ | ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩১°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

কক্সবাজারে সেনাবাহিনীর বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করলেন সেনাপ্রধান

  • MIT ERP
  • Update Time : 03:24:07 pm, Tuesday, 20 October 2026
  • 29

কক্সবাজারে সেনাবাহিনীর বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করলেন সেনাপ্রধান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বাংলাদেশ সেনাবাহিনীর বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) কক্সবাজারের নিদানিয়া এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে এই পরিদর্শন অনুষ্ঠিত হয়।

পরিদর্শনকালে সেনাপ্রধান এয়ার ডিফেন্স সক্ষমতা আরও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি পেশাগত দক্ষতার ধারাবাহিক উন্নয়ন এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সামরিক প্রস্তুতি নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স, ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও কক্সবাজার এরিয়ার এরিয়া কমান্ডার, সেনাসদর এবং সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর এ ধরনের প্রশিক্ষণ ও ফায়ারিং কার্যক্রমের মাধ্যমে এয়ার ডিফেন্স সক্ষমতা বৃদ্ধি, সামরিক সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং সার্বিক সামরিক প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চট্টগ্রামে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

কক্সবাজারে সেনাবাহিনীর বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করলেন সেনাপ্রধান

Update Time : 03:24:07 pm, Tuesday, 20 October 2026