আজ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
৫ কার্তিক, ১৪৩৩ | ০৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩২°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

টঙ্গীতে তুরাগ নদের তীর থেকে অজ্ঞাত পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • MIT ERP
  • Update Time : 01:26:48 pm, Tuesday, 20 October 2026
  • 16

টঙ্গীতে তুরাগ নদের তীর থেকে অজ্ঞাত পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গাজীপুর মহানগরীর টঙ্গীর প্রত্যাশা মাঠ এলাকা সংলগ্ন তুরাগ নদের তীর থেকে অজ্ঞাতপরিচয় (৫১) এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে মরদেহটি উদ্ধার করা হলেও এখনো তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, টঙ্গী পশ্চিম থানাধীন প্রত্যাশা মাঠ এলাকায় তুরাগ নদের তীরে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। উদ্ধারের সময় মরদেহটি পচাগলা অবস্থায় ছিল। শরীরের মাংস খুলে পড়ছিল বলে জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান। পচন ধরার কারণে মরদেহটির এমন অবস্থা হয়েছে। মরদেহটি কতদিন ধরে নদীতে ছিল, সে বিষয়েও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। ফলে তার মৃত্যুর সময় এবং কীভাবে তিনি তুরাগ নদের তীরে এলেন, তা নিয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় নৌ পুলিশ থানায় একটি অপমৃত্যু মামলা করেছে। উদ্ধার হওয়া মরদেহটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ভারতে ১১০০ মুসলিম পরিবার উচ্ছেদ ও ১০ মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনা

টঙ্গীতে তুরাগ নদের তীর থেকে অজ্ঞাত পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার

Update Time : 01:26:48 pm, Tuesday, 20 October 2026