আজ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
৫ কার্তিক, ১৪৩৩ | ০৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৩°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

ফরিদপুরের বৃহত্তম দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে ঢাকা রেঞ্জের ডিআইজি প্রতিনিধি ও এসপি

  • MIT ERP
  • Update Time : 11:16:13 am, Tuesday, 20 October 2026
  • 20

ফরিদপুরের বৃহত্তম দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে ঢাকা রেঞ্জের ডিআইজি প্রতিনিধি ও এসপি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ফরিদপুর জেলার সবচেয়ে বৃহৎ ও বর্ণাঢ্য দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহা. কাজেম উদ্দীন এবং ফরিদপুর জেলার পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।

সোমবার রাতে জেলার আলফাডাঙ্গা পৌর এলাকার কুসুমদি শ্রী শ্রী কেন্দ্রীয় হরি মন্দিরের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন তারা। নবদুর্গা ও সতী বেহুলার কাহিনি অবলম্বনে নির্মিত এই পূজামণ্ডপে স্থান পেয়েছে ২৭৭টি দৃষ্টিনন্দন প্রতিমা। স্থানীয় আয়োজক ও পূজা কমিটির দাবি, শুধু ফরিদপুর জেলাতেই নয়, পুরো দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ ও আকর্ষণীয় দুর্গাপূজার আয়োজন এটি।

সুবিশাল এই আয়োজন দেখতে প্রতিদিন হাজারো পুণ্যার্থী ও দর্শনার্থীর ঢল নামছে। পরিদর্শনকালে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদ্বয় মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে ঘুরে দেখেন। পরবর্তীতে তারা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং মণ্ডপে আগত পুণ্যার্থী ও দর্শনার্থীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় ঢাকা রেঞ্জ ও জেলা পুলিশের কর্মকর্তারা বলেন, উৎসবমুখর পরিবেশে নিরাপদ ও শান্তিময় পূজা উদযাপন নিশ্চিত করতে জেলাজুড়ে কয়েক স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা বলায় গড়ে তুলা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রতিটি মণ্ডপে আনসার ও স্বেচ্ছাসেবকের পাশাপাশি স্থায়ী পুলিশ এবং মোবাইল টিমের টহল, স্পর্শকাতর মণ্ডপে সিসিটিভি ও গোয়েন্দা নজরদারি, বিশৃঙ্খলা ও গুজব রোধে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম চালুর মাধ্যমে সোশ্যাল মিডিয়া মনিটরিং এবং বিসর্জন পর্যন্ত নিরবচ্ছিন্ন শান্তিশৃঙ্খলা বজায় রাখার বিশেষ উদ্যোগ।

পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও আলফাডাঙ্গা থানার ওসি মো. সোহেল সারোয়ার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার বিশ্বাস ও কেন্দ্রীয় হরি মন্দির দুর্গাপূজা উদযাপন কমিটির আহ্বায়ক ডা. সুমন রায়সহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

শীতে কুয়াশার চাদরে ঢাকা মনপুরা, দেখা দিয়েছে পর্যটনের অপার সম্ভাবনা

ফরিদপুরের বৃহত্তম দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে ঢাকা রেঞ্জের ডিআইজি প্রতিনিধি ও এসপি

Update Time : 11:16:13 am, Tuesday, 20 October 2026