আজ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
৫ কার্তিক, ১৪৩৩ | ০৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৩°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

পটিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, চার দিনে কোনো অভিযোগ মেলেনি

  • MIT ERP
  • Update Time : 12:50:48 pm, Tuesday, 20 October 2026
  • 10

পটিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, চার দিনে কোনো অভিযোগ মেলেনি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রামের পটিয়ায় শারদীয় দুর্গোৎসবের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী পিপিএম। পূজা শুরুর পর থেকে চার দিনে কোনো অভিযোগ পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেছেন, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।

সোমবার (১৯ অক্টোবর) রাতে পটিয়া পৌরসভার মুন্সেফবাজার কালিমন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী বলেন, চার দিনে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা সফর করেছেন তিনি। কোথাও কোনো অভিযোগ পাওয়া যায়নি। শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে এক মাস আগে থেকেই নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি বলেন, প্রতিমা তৈরি থেকে শুরু করে পরিবহন ও মণ্ডপে স্থাপন পর্যন্ত নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। পূজা শুরু হওয়ার পর থেকে পুলিশের টহল, মোবাইল টিম, পেট্রোল টিম ও স্ট্রাইকিং ফোর্স মাঠে কাজ করছে। পূজাকে নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজামণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশে ধর্মীয় আয়োজন চলতে দেখে তারা আনন্দিত।

ডিআইজি আরও বলেন, এবারের দুর্গাপূজায় কমিউনিটি পুলিশকে সম্পৃক্ত করা হয়েছে। পাশাপাশি বিএনপির নেতারাও পূজা সুন্দরভাবে উদযাপনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্গোৎসব সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সব ধর্মের মানুষের একসঙ্গে বসবাস এবং স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালনের সুযোগ বাংলাদেশের চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ।

রাষ্ট্র এ চর্চাকে উৎসাহিত করে, পুলিশও একইভাবে সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে কাজ করে যাচ্ছে। এ ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি আরও সুদৃঢ় করে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে। দুর্গোৎসব আয়োজনে পুলিশসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা এবং পূজা উদযাপন পরিষদের সেক্রেটারি মান্না দেবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সোনারগাঁয়ে একই আঙিনায় মসজিদ ও মন্দির, দেড় শতাব্দী ধরে অটুট সম্প্রীতি

পটিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, চার দিনে কোনো অভিযোগ মেলেনি

Update Time : 12:50:48 pm, Tuesday, 20 October 2026