আজ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক, ১৪৩৩ | ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৩°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ২৪%

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

  • MIT ERP
  • Update Time : 10:03:18 am, Saturday, 17 October 2026
  • 23

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত হিটলার বিশ্বাস গোপালগঞ্জ জেলার বড় ডুমরাসুর এলাকার সুভাষ চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি ঢাকা জেলার দোহার থানার শাইনপুকুর তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পূজার ছুটিতে কর্মস্থল থেকে মোটরসাইকেল চালিয়ে গোপালগঞ্জের বাড়ির দিকে যাচ্ছিলেন পুলিশ সদস্য হিটলার বিশ্বাস। সন্ধ্যায় বাবলাতলা এলাকায় পৌঁছালে ‘সার্বিক পরিবহন’ নামের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল খান জানান, মোটরসাইকেল ও সার্বিক পরিবহন নামের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দেশে দারিদ্র্যের হার অব্যাহত বৃদ্ধি: দারিদ্র্যের ঝুঁকিতে আরও ৬ কোটি ২০ লাখ মানুষ

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

Update Time : 10:03:18 am, Saturday, 17 October 2026