আজ শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন, ১৪৩৩ | ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩২°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৯%

কুমিল্লা সীমান্তে দুই পুলিশ সদস্যকে আটক করলো বিএসএফ

  • MIT ERP
  • Update Time : 09:05:32 am, Friday, 16 October 2026
  • 23

কুমিল্লা সীমান্তে দুই পুলিশ সদস্যকে আটক করলো বিএসএফ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকা থেকে বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মাদক কারবারিদের ধাওয়া করার সময় ভুলবশত ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করায় তারা আটক হন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি সীমান্তের ২০৫৯ নম্বর পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আটক দুই পুলিশ সদস্য হলেন ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান আহমেদ এবং কনস্টেবল রোহিত মারমা। রোহিত মারমা কয়েক দিন আগে ব্রাহ্মণপাড়া থানায় যোগদান করেছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সিএনজিচালিত অটোরিকশায় করে সীমান্ত এলাকায় যান ওই দুই পুলিশ সদস্য। রাত সাড়ে ১০টার দিকে আশাবাড়ি সীমান্তের ২০৫৯ নম্বর পিলার এলাকায় মাদক কারবারিদের ধাওয়া করার সময় কনস্টেবল রোহিত মারমা ভারতীয় সীমান্তের ভেতরে চলে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে তাদের পিছু নেন রোহিত।

এ সময় সীমান্ত এলাকায় থাকা ভারতীয় নাগরিকরা তাকে আটক করেন। পরে সহকর্মীকে ছাড়িয়ে আনতে গেলে এএসআই ইমরান আহমেদও আটক হন। এরপর দুজনকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন জানান, মাদক উদ্ধারের অভিযানে গিয়ে নতুন কনস্টেবল রোহিত মারমা অপরিচিত রাস্তা দিয়ে এক মাদক কারবারির বাড়ির দিকে ধাওয়া করতে গিয়ে সীমান্ত অতিক্রম করেন।

পরে স্থানীয় লোকজন তাকে আটক করেন। সহকর্মীকে উদ্ধার করতে গিয়ে এএসআই ইমরানও আটক হন। আটক দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানান ওসি। এদিকে, এ ঘটনায় বক্তব্য জানতে শশীদল বিওপির দায়িত্বপ্রাপ্ত ক্যাম্প কমান্ডারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫

কুমিল্লা সীমান্তে দুই পুলিশ সদস্যকে আটক করলো বিএসএফ

Update Time : 09:05:32 am, Friday, 16 October 2026