আজ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন, ১৪৩৩ | ০১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩৭°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ২%

ডেসকো আনসার গার্ডে রান্না ও সুপেয় পানির সংকট নিরসন

  • MIT ERP
  • Update Time : 11:27:07 pm, Monday, 12 October 2026
  • 16

ডেসকো আনসার গার্ডে রান্না ও সুপেয় পানির সংকট নিরসন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মহাপরিচালকের নির্দেশনায় ঢাকা মহানগরীর মিরপুরে ডেসকো আনসার গার্ডের দীর্ঘদিনের রান্না ও সুপেয় পানির সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নতুন গ্যাসের চুলা ও পানির ফিল্টার স্থাপনের ফলে সদস্যদের দৈনন্দিন কাজের স্বাচ্ছন্দ্য বাড়বে বলে আশা করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

সোমবার (১২ অক্টোবর) বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ অক্টোবর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় ঢাকা মহানগর আনসারের পরিচালক ও পশ্চিম জোনের জোন কমান্ডার ডেসকো আনসার গার্ড পরিদর্শন করেন। এ সময় তারা দায়িত্ব পালনরত সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং আবাসন, রান্নাঘর ও স্বাস্থ্যসম্মত পানিসহ বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন।

সদস্যদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে সদস্যদের রান্নার সুবিধার জন্য ৩৫ কেজি ধারণক্ষমতার গ্যাস সিলিন্ডারসহ একটি নতুন গ্যাসের চুলা স্থাপন করা হয়েছে। পাশাপাশি সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে ৬০ লিটার ধারণক্ষমতার একটি নতুন বৈদ্যুতিক পানির ফিল্টার স্থাপন করা হয়েছে। এ ছাড়া সদস্যদের আবাসন সমস্যা সমাধানে গার্ডটিকে দুটি ভাগে বিভক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২৬ সালের ১ জানুয়ারি কার্যক্রম শুরু করা ডেসকো আনসার গার্ডে বর্তমানে দুজন প্লাটুন কমান্ডার, একজন সহকারী প্লাটুন কমান্ডার ও ৫৫ জন আনসার সদস্যসহ মোট ৫৮ জন অঙ্গীভূত আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। তাঁরা ডেসকো প্রাইভেট কোম্পানি লিমিটেডের আটটি পয়েন্ট ও উপকার্যালয়ে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

দীর্ঘদিনের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ায় গার্ডের সদস্যরা মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁদের মতে, সদস্যদের কল্যাণ ও বাস্তব সমস্যার প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মনোযোগ কর্মপরিবেশে ইতিবাচক পরিবর্তন আনে এবং দায়িত্ব পালনে আত্মবিশ্বাস ও মনোবল বাড়ায়। বাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সদস্যদের আবাসন, সুপেয় পানি ও অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা উন্নয়নে এ ধরনের উদ্যোগ কর্মপরিবেশের উন্নয়ন এবং দায়িত্ব পালনের সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।

পাশাপাশি সদস্যকল্যাণকে গুরুত্ব দিয়ে নেওয়া এসব পদক্ষেপ জননিরাপত্তা ও সার্বিক নিরাপত্তাব্যবস্থা আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ফরিদপুরে পরকীয়ার অভিযোগ তুলে প্রবাসীর স্ত্রীর চুল কাটার ঘটনায় অভিযান চালাচ্ছে পুলিশ

ডেসকো আনসার গার্ডে রান্না ও সুপেয় পানির সংকট নিরসন

Update Time : 11:27:07 pm, Monday, 12 October 2026