সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক সপ্তাহে চতুর্থবারের মতো হামলা চালিয়েছে হুতিরা। রোববার অনুষ্ঠিত এই হামলায় একজন পাকিস্তানি নাগরিক নিহত এবং ১১ জন আহত হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হামলায় বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
এছাড়া, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলা চালানো হয়েছে। নতুন হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে তুরস্ক। খুব বেশি প্রয়োজন ছাড়া সৌদি আরব ভ্রমণ না করতে নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাজ্য।
এদিকে, কিং খালিদ বিমানবন্দরে শনিবারের হামলায় বাংলাদেশিসহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। আহতদের মধ্যে এক ভারতীয় নাগরিক মারা গেছেন।






















