আজ সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৪°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬%

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

  • MIT ERP
  • Update Time : 10:04:07 am, Monday, 12 October 2026
  • 20

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চাঁদপুরের শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে মো. ইউছুফ (৩২) নামে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।

দণ্ডপ্রাপ্ত ইউছুফ ওয়ারুক গ্রামের দোপল্লা এলাকার বাসিন্দা। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে মাদক সেবনের দায়ে ইউছুফকে আটক করা হয়। পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে শাহরাস্তি মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান বলেন, মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নারীদের পিংক বাস সেবায় যাত্রী সংকট, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

Update Time : 10:04:07 am, Monday, 12 October 2026