আজ শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩১°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৯%

বদলগাছীতে দুর্গাপূজা উপলক্ষে ১০৮ মন্দিরে ৬৪ টন চাল বিতরণ

  • MIT ERP
  • Update Time : 02:30:17 pm, Saturday, 10 October 2026
  • 15
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে নওগাঁর বদলগাছী উপজেলার ১০৮টি মন্দিরে ৬৪ টন জিআর চাল বিতরণ করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রতিটি মন্দিরের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা। তিনি প্রতিটি মণ্ডপ কমিটির হাতে চালের ডিও (ডেলিভারি অর্ডার) তুলে দেন তিনি। বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বলেন, এ চাল বিতরণের মাধ্যমে উপজেলার বিভিন্ন মন্দিরে দুর্গোৎসব আয়োজনে সহায়তা করা হচ্ছে।

এতে পূজার প্রস্তুতি আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সভাপতির বক্তব্যে ইউএনও ইসরাত জাহান ছনি বলেন, পূজার নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক মণ্ডপকে সিসি ক্যামেরার আওতায় আনার নির্দেশনা দেন। তিনি সতর্ক করে বলেন, পূজামণ্ডপে কোনো মাদকাসক্ত ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে আইনের আওতায় আনা হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বদলগাছী উপজেলা শাখার আহ্বায়ক শুভ্রক্রান্তি, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান এবং বদলগাছী থানার ওসি হাবিবুর রহমান।

এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং মণ্ডপ কমিটির সভাপতি ও সম্পাদকেরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নানা পাটেকরের মৃত্যুতে ‘শয়তান মরেছে’ বলে কটাক্ষ তনুশ্রী দত্তের

বদলগাছীতে দুর্গাপূজা উপলক্ষে ১০৮ মন্দিরে ৬৪ টন চাল বিতরণ

Update Time : 02:30:17 pm, Saturday, 10 October 2026