আজ বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

ঝুঁকিপূর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করা বাকের গাজী পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও

  • MIT ERP
  • Update Time : 09:44:16 pm, Thursday, 8 October 2026
  • 15
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যশোরের মণিরামপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তাহেরপুর গ্রামে জীর্ণ-শীর্ণ চাল ও ফাটলধরা মাটির দেয়ালের ঘরে চরম ঝুঁকি ও মানবেতর পরিবেশে বসবাস করছেন দিনমজুর বাকের গাজী ও তার পরিবার। অসহায় এই পরিবারের দুরবস্থা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেনের।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে বাকের গাজীর স্ত্রী নূরজাহানকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ডেকে নেন ইউএনও মো. সম্রাট হোসেন। এ সময় তিনি বাকের গাজীর পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন। ইউএনও বলেন, অসহায় পরিবারটির যেকোনো সমস্যায় উপজেলা প্রশাসন পাশে থাকবে। পাশাপাশি তাদের প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করারও আশ্বাস দেন তিনি। জানা গেছে, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ঘরেই বসবাস করে আসছে বাকের গাজীর পরিবার। ভাঙা চাল ও ফাটলধরা মাটির দেয়ালের কারণে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। আর্থিক সংকটের কারণে নিজেদের উদ্যোগে ঘরটি সংস্কার বা নতুন করে নির্মাণ করাও পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। উপজেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাকের গাজী ও তার পরিবারের সদস্যরা। তাঁরা ইউএনওসহ উপজেলা প্রশাসনের প্রতি ধন্যবাদ জানান।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

এক বছরের মধ্যেই নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালুর ঘোষণা বাংলাদেশের

ঝুঁকিপূর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করা বাকের গাজী পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও

Update Time : 09:44:16 pm, Thursday, 8 October 2026