আজ বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

শান্তিতে নোবেল পাওয়ার দাবি ট্রাম্পের, দিলেন নতুন বার্তা

  • MIT ERP
  • Update Time : 09:30:55 pm, Thursday, 8 October 2026
  • 17
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নিজেকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য দাবিদার হিসেবে আবারও তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পুরস্কারটি তিনি পাবেন কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন। ট্রাম্পের অভিযোগ, নোবেল কমিটির আমার মতো মানুষদের পুরস্কার না দেওয়ার খ্যাতি রয়েছে।

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার আগামী শুক্রবার (৯ অক্টোবর) ঘোষণা করা হবে। নরওয়েজিয়ান নোবেল কমিটি এবারের বিজয়ীর নাম ঘোষণা করবে। নোবেল শান্তি পুরস্কার নিয়ে নিজের সম্ভাবনা সম্পর্কে গত বুধবার (৭ অক্টোবর) সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘নোবেল কমিটির সিদ্ধান্ত কী হবে, জানি না। তবে তাদের আমার মতো মানুষদের এই পুরস্কার না দেওয়ার খ্যাতি রয়েছে।

’ তিনি আরও বলেন, ‘আমি এটা পাই বা না পাই, আমি অনেক বেশি করেছি। আমি মনে করি, এটি তাদের জন্য চরম অসম্মানের কারণ হবে। ’ নোবেল শান্তি পুরস্কার নিয়ে ট্রাম্পের আগ্রহ অবশ্য নতুন নয়। গত বছর হোয়াইট হাউসে ফেরার পর থেকেই তিনি বারবার দাবি করে আসছেন, আন্তর্জাতিক বিভিন্ন সংঘাত বন্ধে ভূমিকার জন্য তার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত।

বুধবার সাংবাদিকদের সামনে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারজয়ী ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর কথাও উল্লেখ করেন ট্রাম্প। ট্রাম্পের দাবি, মাচাদো তাকে তার নোবেল পদক উপহার দিয়েছেন। গত জানুয়ারিতে মাচাদো ট্রাম্পকে ওই পদকটি উপহার দেন। ভেনেজুয়েলায় নিজের রাজনৈতিক প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন তিনি।

ট্রাম্প আরও দাবি করেছেন, ক্ষমতায় ফেরার পর তিনি আটটি সংঘাতে হস্তক্ষেপ করেছেন এবং এসব সংঘাতের অবসানে ভূমিকা রেখেছেন। তবে তার এই দাবির সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষ একমত নয়। এদিকে কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তানের নেতারা এবার ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন বলে জানা গেছে। যদিও এর সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। এমনকি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই যুদ্ধ শেষ করার কথা বলেছিলেন তিনি। তবে এখনো যুদ্ধটির স্থায়ী কোনো সমাধান হয়নি। ট্রাম্পের কূটনৈতিক ভূমিকা নিয়েও বিভিন্ন পক্ষ প্রশ্ন তুলেছে। তিনি যেসব সংঘাতের সমাধান করেছেন বলে দাবি করছেন, সেগুলোর কিছু ক্ষেত্রে আবারও লড়াই শুরু হয়েছে।

ইরান ইস্যুতেও ট্রাম্পের পররাষ্ট্রনীতি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী হামলার পর মধ্যপ্রাচ্যের সংঘাত আরও জটিল হয়েছে। এর প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। তেলের দাম বেড়ে যাওয়ায় নতুন করে মূল্যস্ফীতির উদ্বেগ তৈরি হয়েছে। ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার কে পাবেন, তা নিয়ে ইতোমধ্যে নানা আলোচনা শুরু হয়েছে।

সম্ভাব্য প্রার্থীদের মধ্যে পোপ লিও, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের নাম আলোচনায় রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবিও নতুন করে আলোচনায় এসেছে। তবে শেষ পর্যন্ত কে নোবেল শান্তি পুরস্কার পাবেন, সেটা জানতে হলে অপেক্ষায় থাকতে হবে আরও কিছু সময়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বাংলাদেশ ও যুক্তরাজ্যের সংসদীয় সম্পর্ক জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

শান্তিতে নোবেল পাওয়ার দাবি ট্রাম্পের, দিলেন নতুন বার্তা

Update Time : 09:30:55 pm, Thursday, 8 October 2026