আজ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩৪°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৮০%

কালকিনিতে হত্যা মামলার আসামিদের ঘরে আগুন দেওয়ার অভিযোগ

  • MIT ERP
  • Update Time : 11:19:12 am, Sunday, 27 September 2026
  • 23

কালকিনিতে হত্যা মামলার আসামিদের ঘরে আগুন দেওয়ার অভিযোগ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মাদারীপুরের কালকিনিতে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধ এছহাক সরদার হত্যা মামলার আসামিদের বসতঘরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে পৌরসভার উত্তর জনারদন্দি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত এছহাক সরদার চিকিৎসাধীন অবস্থায় ১৫ সেপ্টেম্বর মারা যান। এ ঘটনায় ১৬ সেপ্টেম্বর নিহতের মেয়ে বাদী হয়ে আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার পাঁচ আসামি জামিনে রয়েছেন। নিহতের পরিবারের অভিযোগ, হত্যা মামলাকে ভিন্ন খাতে নিতে প্রতিপক্ষ নিজেরাই বসতঘরে আগুন দিয়ে তাদের ফাঁসানোর চেষ্টা করেছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কালকিনি থানার ওসি জহিরুল আলম জানান, অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সুন্দরবনে ফের সক্রিয় বনদস্যু, দুই দিনে ২১ জেলে অপহৃত

কালকিনিতে হত্যা মামলার আসামিদের ঘরে আগুন দেওয়ার অভিযোগ

Update Time : 11:19:12 am, Sunday, 27 September 2026