আজ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৪ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৪%

ময়মনসিংহে নিখোঁজের ২৬ দিন পর কিশোরের দেহাবশেষ উদ্ধার, গ্রেপ্তার ৩

  • MIT ERP
  • Update Time : 05:59:28 pm, Monday, 7 September 2026
  • 9

ময়মনসিংহে নিখোঁজের ২৬ দিন পর কিশোরের দেহাবশেষ উদ্ধার, গ্রেপ্তার ৩

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের ২৬ দিন পর মাটি খুঁড়ে রাশেদুল ইসলাম (১৭) নামের এক কিশোরের মাথার খুলি ও শরীরের বিভিন্ন অংশের হাড় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহত রাশেদুল ইসলাম উপজেলার কৃষ্ণমহেশপট্টি গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। তিনি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফুলপুর উপজেলার কুকাইল এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (২৪), ছাবেদ আলী ওরফে মিঠুর ছেলে রফিক ওরফে রফিদ (২৮) এবং মৃত আবদুর রহিমের ছেলে মোজাম্মেল (২৭)। পুলিশ জানায়, গত ১২ আগস্ট সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন রাশেদুল।

পরদিন ১৩ আগস্ট তার বাবা শাহজাহান মিয়া ফুলপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি করার পর ওই রাতেই রাশেদুলের মোবাইল ফোন থেকে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় গত ২৫ আগস্ট রাশেদুলের বাবা বাদী হয়ে ফুলপুর থানায় অপহরণ মামলা করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের একপর্যায়ে গত ৬ সেপ্টেম্বর নেত্রকোনার শ্যামগঞ্জ এলাকা থেকে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোজাম্মেল হোসেন ও রফিক মিয়াকেও গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তারের পর জসিমের দেখানো স্থান অনুযায়ী রোববার উপজেলার বওলা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের গারোর ভিটা এলাকায় মাটি খুঁড়ে রাশেদুলের দেহাবশেষ উদ্ধার করা হয়। সেখান থেকে তার মাথার খুলি ও শরীরের বিভিন্ন অংশের হাড় ছাড়াও পরনের একটি প্যান্ট ও গেঞ্জি উদ্ধার করা হয়েছে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, উদ্ধার করা দেহাবশেষের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ডিএনএ আলামত সংরক্ষণ এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য দেহাবশেষ মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, গ্রেপ্তার তিন আসামির প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

যশোরে অন্তঃসত্ত্বা নারীসহ অচেতন ৪ জনকে উদ্ধার করল আনসার-ভিডিপি

ময়মনসিংহে নিখোঁজের ২৬ দিন পর কিশোরের দেহাবশেষ উদ্ধার, গ্রেপ্তার ৩

Update Time : 05:59:28 pm, Monday, 7 September 2026