আজ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৪ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৪%

টেকনাফে কোটি টাকার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

  • MIT ERP
  • Update Time : 06:30:42 pm, Sunday, 6 September 2026
  • 20

টেকনাফে কোটি টাকার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তাদের কাছ থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা বিভিন্ন ধরনের ওষুধ এবং প্রায় এক কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে দুজন মিয়ানমারের নাগরিক এবং একজন বাংলাদেশি। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান। তিনি বলেন, রোববার ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার নাইট্যংপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। অভিযানের সময় ওই এলাকার একটি সন্দেহজনক বসতবাড়িতে তল্লাশি চালানো হয়।

এ সময় প্রায় এক কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা এবং মিয়ানমারে পাচারের উদ্দেশে বহন করা বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করা হয়। একই সঙ্গে দুই মিয়ানমারের নাগরিককে আটক করা হয়। কোস্ট গার্ড জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই মিয়ানমারের নাগরিক জানিয়েছেন, তারা মিয়ানমার থেকে নাফ নদী দিয়ে সাঁতার কেটে ইয়াবার চালান নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

পরে নাইট্যংপাড়ার ওই বাড়িতে অবস্থান করছিলেন তারা। আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, বাড়ির মালিকের নেতৃত্বে ইয়াবাসহ অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ এবং পরবর্তীতে মিয়ানমারে ফিরে যাওয়ার সময় বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের ওষুধ মিয়ানমারে পাচারের পরিকল্পনা ছিল তাদের। পরে ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ির মালিক ও বাংলাদেশি মাদক কারবারিকেও আটক করা হয়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা ইয়াবা ও ওষুধ এবং আটক তিন মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধ এবং সীমান্ত এলাকায় মাদক পাচার বন্ধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

যশোরে অন্তঃসত্ত্বা নারীসহ অচেতন ৪ জনকে উদ্ধার করল আনসার-ভিডিপি

টেকনাফে কোটি টাকার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

Update Time : 06:30:42 pm, Sunday, 6 September 2026