আজ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৪ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৪%

রংপুরে মাজারের খাদেম হত্যা মামলা: জেএমবির ২ সদস্যের মৃত্যুদণ্ড বহাল

  • MIT ERP
  • Update Time : 04:49:29 pm, Sunday, 6 September 2026
  • 14

রংপুরে মাজারের খাদেম হত্যা মামলা: জেএমবির ২ সদস্যের মৃত্যুদণ্ড বহাল

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

২০১৫ সালে রংপুরের কাউনিয়ায় সুরেশ্বরী মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্য মাসুদ রানা ও লিটন মিয়ার মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে মৃত্যুদণ্ড পাওয়া পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

আজ রোববার বিচারপতি জাফর আহমেদ ও সাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় রায় দেন।

এর আগে ২০১৮ সালে ১৮ মার্চ সাত আসামিকে মৃত্যুদণ্ডের রায় দেন রংপুরের আদালত। ছয়জনকে খালাস দেওয়া হয়। ২০১৫ সালের ১০ নভেম্বর রাতে রংপুরের কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়নের চৈতার মোড়ের মাজার শরিফের খাদেম রহমত আলীকে গলা কেটে হত্যা করে জেএমবি সদস্যরা।

নিহত রহমত আলী তরিকাপন্থি সুরেশ্বরী পীরের অনুসারী ও মাজারের খাদেম ছিলেন। তার বাড়িতে দরবার শরিফ ছিল। এ ঘটনায় নিহতের ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে কাউনিয়া থানায় একটি মামলা করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

যশোরে অন্তঃসত্ত্বা নারীসহ অচেতন ৪ জনকে উদ্ধার করল আনসার-ভিডিপি

রংপুরে মাজারের খাদেম হত্যা মামলা: জেএমবির ২ সদস্যের মৃত্যুদণ্ড বহাল

Update Time : 04:49:29 pm, Sunday, 6 September 2026