আজ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৪ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৪%

গাজীপুরে কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত বেড়ে ৪

  • MIT ERP
  • Update Time : 07:45:08 pm, Saturday, 5 September 2026
  • 23

গাজীপুরে কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত বেড়ে ৪

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের মেদি আশুলিয়া এলাকায় এ দুর্ঘটনা হয়।

নিহতরা হলেো– টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বংখুরি গ্রামের হাশেম মিয়ার স্ত্রী ফিরোজা বেগম (৪৫), একই গ্রামের নাসিমা বেগম ও তার ছেলে আসাদুল (১৮)। এছাড়া অপর নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর থেকে চারজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা শ্রীপুরের মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিল। অটোরিকশাটি কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের মেদি আশুলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি কভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফিরোজা বেগম নিহত হন। এসময় অটোরিকশার চালকসহ চারজন গুরুতর আহত হন।

গুরুতর আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আসাদুলকে মৃত ঘোষণা করেন। মির্জাপুর কুমুদিনী হাসপাতালে মারা যান আসাদুলের মা নাসিমা বেগম ও অপর এক অজ্ঞাত পুরুষ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক আসাদুলকে মৃত ঘোষণা করেন। অপর দুজনকে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে আসাদুলের মা নাসিমা বেগম মারা যান। মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

যশোরে অন্তঃসত্ত্বা নারীসহ অচেতন ৪ জনকে উদ্ধার করল আনসার-ভিডিপি

গাজীপুরে কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত বেড়ে ৪

Update Time : 07:45:08 pm, Saturday, 5 September 2026