আজ মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
২ ভাদ্র, ১৪৩৩ | ০৪ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৬°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৯%

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে আত্মবিশ্বাসী বাংলাদেশ

  • MIT ERP
  • Update Time : 08:19:47 pm, Sunday, 16 August 2026
  • 11

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে আত্মবিশ্বাসী বাংলাদেশ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রস্তুতিটাও ভালো ছিল নাজমুল হোসেন শান্তদের। অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ৫৪ রানেই অলআউট হয়েছিল।

সেই পরিস্থিতি থেকে ডারউইনে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্তরা। সেটাও আবার অস্ট্রেলিয়াকে রীতিমতো পাড়ার দল বানিয়ে।

বাংলাদেশ ম্যাচটা জিতেছে সাড়ে তিন দিনেই। এ সময়ে হওয়া ১১ সেশনের সবগুলোতেই আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। এতে আত্মবিশ্বাসের মাত্রাও বেড়ে গেছে শান্তদের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জানিয়েছে, এখন লক্ষ্য অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করা।

ম্যাচ শেষে শান্ত বলেছেন, ‘আমরা সিরিজে হোয়াইটওয়াশের ব্যাপারে আত্মবিশ্বাসী। তবে এজন্য আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে এবং খেলার সব বিভাগেই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। যারা আমাদের সমর্থন করেছেন, সেই সব ভক্তকে আমি ধন্যবাদ জানাতে চাই।’

বাংলাদেশের এই দলে একদিকে যেমন মুশফিকুর রহিম ও মুমিনুল হকের মতো অভিজ্ঞ ক্রিকেটার আছেন, তেমনি আছেন তানজিদ তামিমের মতো তরুণরাও। এই তরুণ ক্রিকেটারদের সমর্থন করার জন্য সিনিয়রদের প্রতিও কৃতজ্ঞতা দেখিয়েছেন শান্ত।

বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আমি আমাদের ছেলেদের পারফরম্যান্সে ভীষণ খুশি ও গর্বিত। বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ফাস্ট বোলারদের মধ্যে। তারা এখন সামনে থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিচ্ছে। গত কয়েক বছরে ফাস্ট বোলারদের টেস্ট ক্রিকেট খেলতে উৎসাহিত করা হয়েছে, সেটিও আমাদের জন্য আনন্দের বিষয়। তরুণদের সমর্থন করার জন্য সব কৃতিত্ব মুশফিক ভাই ও মুমিনুলের।’

শান্ত যোগ করেন, ‘তানজিদ দারুণ খেলেছে। টপ অর্ডারে ভালো করতে পেরে ওর জন্য আমি সত্যিই খুব খুশি। বাংলাদেশের ক্রিকেটের জন্য এটি সবচেয়ে বড় মুহূর্তগুলোর একটি। এই জয় ভবিষ্যতে আমাদের বিশেষ কিছু করার জন্য উৎসাহ জোগাবে।’

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

দুদকের নতুন চেয়ারম্যান হলেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে আত্মবিশ্বাসী বাংলাদেশ

Update Time : 08:19:47 pm, Sunday, 16 August 2026