আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক, ১৪৩৩ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৯%

নির্ধারিত এলাকার বাইরে বসতে পারবেন না হকাররা: ডিএসসিসি প্রশাসক

  • MIT ERP
  • Update Time : 07:57:59 pm, Wednesday, 12 August 2026
  • 55

নির্ধারিত এলাকার বাইরে বসতে পারবেন না হকাররা: ডিএসসিসি প্রশাসক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, এখন থেকে রেজিস্ট্রেশন ছাড়া এবং নির্ধারিত এলাকার বাইরে কোন হকার ব্যবসা করতে পারবে না। রাস্তার ওপর যত্রতত্র হকার বসতে দেওয়া হবে না।

বুধবার (১২ আগস্ট) ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডুরা) সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, প্রশস্ত ফুটপাতের কিছু অংশে তাদের বসার সুযোগ দেওয়া হতে পারে। এ ছাড়া শুক্রবার ও শনিবার হলিডে মার্কেট এবং অফিস সময়ের পর মতিঝিলে নাইট মার্কেট চালুর পরিকল্পনা রয়েছে। এসব নির্ধারিত স্থানে হকারদের জন্য টয়লেট ও পরিচ্ছন্নতা সুবিধা দেওয়ার পরিকল্পনাও রয়েছে। তিনি আরও বলেন, নগরের সমস্যা তুলে ধরার পাশাপাশি নাগরিকদের দায়িত্ব সম্পর্কেও গণমাধ্যমকে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে হবে। সিটি করপোরেশনের সমালোচনাকে আমি কখনোই নেতিবাচকভাবে দেখি না। নাগরিকদের উদ্দেশে আব্দুস সালাম বলেন, ‘ঢাকা শহরের সমস্যা শুধু প্রশাসক বা সরকারের একার নয়। নগরের বাসিন্দা হিসেবে সবাইকে সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে। জনগণ, গণমাধ্যম ও সিটি করপোরেশন একসঙ্গে কাজ করলে আগামী দুই বছরে ঢাকা শহরের চেহারা পাল্টে দেওয়া সম্ভব।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নাটোরের নলডাঙ্গা থানার ওসি মনোয়ার জাহান গাঁজা উদ্ধারে ডিআইজির পুরস্কার লাভ করেছেন

নির্ধারিত এলাকার বাইরে বসতে পারবেন না হকাররা: ডিএসসিসি প্রশাসক

Update Time : 07:57:59 pm, Wednesday, 12 August 2026