নাটোরের গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধারাবারিষা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুল মতিন মাস্টারকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে গুরুদাসপুর থানা পুলিশ। সোমবার (৩ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে গুরুদাসপুর থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বে দায়ের করা একটি নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গুরুদাসপুর থানার ওসি মো. মনজুরুল আলম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।



















