4:51 am, Monday, 3 August 2026

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাও

  • MIT ERP
  • Update Time : 03:01:53 am, Sunday, 2 August 2026
  • 9
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গ্যাসের দাম বৃদ্ধি করলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করে বলেন, এই সরকার মাত্র পাঁচ মাসে দফায় দফায় জ্বালানির দাম বৃদ্ধি করেছে। গ্যাস না থাকলেও প্রতি মাসে বিল দিতে হচ্ছে। গত শুক্রবার রাতে আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হবিগঞ্জে সংঘর্ষে চোখ হারানো আলিফ চৌধুরীর খোঁজখবর নিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন তিনি। হবিগঞ্জে দলীয় এনসিপি নেতাকর্মীদের হামলার শিকার হওয়া নিয়ে বিএনপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন দলটির আহ্বায়ক। তিনি বলেন, হামলাকারীর বিরুদ্ধে কোনো সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। সরকার বার্তা দিল, ছাত্রদল যুবদল চাইলে যে কাউকে মারতে পারে তার কোনো প্রতিবাদ হয় না। এলাকায় গেলে সরকারি দলের এমপিদের আসল চরিত্র বোঝা যায়। নাহিদ অভিযোগ করেন, সন্ত্রাস চাঁদাবাজ ও দখলদারিত্বে চারদিকে ছেয়ে গিয়েছে। ১২টি প্রতিষ্ঠানে দলীয় লোক বসিয়েছে। যদিও তিনি কোন ১২টি প্রতিষ্ঠানের দিকে ইঙ্গিত করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এনসিপি আহ্বায়ক সতর্ক করে বলেন, সরকার খুব শিগগিরই জনগনের প্রবল প্রতিরোধের মুখে পড়তে যাচ্ছে। জনগণ যাতে প্রস্তুত হয়, সরকারের এমন আচরণ আমরা কখনোই মেনে নিব না। এ সময় তিনি অভিযোগের সুরে বলেন, তারেক রহমান দল ও দেশ চালাতে ব্যর্থ হয়েছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাও

Update Time : 03:01:53 am, Sunday, 2 August 2026