7:01 pm, Saturday, 1 August 2026

সিলেটের রেলসেবা আধুনিক ও সম্প্রসারণে উদ্যোগ নিচ্ছে সরকার : আরিফুল হক চৌধুরী

  • MIT ERP
  • Update Time : 04:40:39 pm, Saturday, 1 August 2026
  • 5
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সিলেট বিভাগের রেলসেবাকে আধুনিক, গতিশীল ও জনবান্ধব করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার (১ আগস্ট) মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন আকস্মিক পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি স্টেশনের যাত্রী বিশ্রামাগার, টয়লেট, পরিচ্ছন্নতা ব্যবস্থা এবং বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন। মন্ত্রী বলেন, সিলেট-জকিগঞ্জ ও জাফলং পর্যন্ত রেললাইন সম্প্রসারণ এবং সিলেট অঞ্চলে রেলসেবা বৃদ্ধির বিষয়ে সরকার গুরুত্বসহকারে কাজ করছে। রেল বিভাগকে আরও আধুনিক ও কার্যকর করতে পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ঢাকা-সিলেট রেলপথটি দীর্ঘদিনের পুরোনো। জনগণের স্বার্থে এই রেলপথে কী ধরনের উন্নয়ন করা যায়, তা আমরা পর্যালোচনা করছি। সাধারণ মানুষ যেন আরও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন এবং রেলের সেবার মান কীভাবে বৃদ্ধি করা যায়, সেটিই আমরা দেখছি। পর্যটকদের জন্য সিলেট বিভাগে নতুন ট্রেন চালুর সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, আমাদের সরকারের বয়স অল্পদিন। কিছুটা সময় দিন। জনগণের প্রয়োজনীয় বিষয়গুলো আমরা নিজ দায়িত্বেই বাস্তবায়নের উদ্যোগ নেব। পরিদর্শনের সময় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের পরিচ্ছন্নতা বজায় রাখা, টয়লেটের মানোন্নয়নসহ বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার, পরিকল্পনা কমিশনের সদস্য কবির আহমদ এবং মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন। আব্দুর রহিম রিপন বলেন, সিলেট অঞ্চলের রেলওয়েকে আরও আধুনিক ও সম্প্রসারণ এবং যাত্রীসেবার মান যাচাই করতেই মূলত আজকের এই পরিদর্শন। এর আগে মন্ত্রী শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনও পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে মন্ত্রী সিলেট রেলওয়ে স্টেশন হয়ে বাসযোগে তার নির্বাচনি এলাকা জকিগঞ্জের উদ্দেশে রওনা দেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

সিলেটের রেলসেবা আধুনিক ও সম্প্রসারণে উদ্যোগ নিচ্ছে সরকার : আরিফুল হক চৌধুরী

Update Time : 04:40:39 pm, Saturday, 1 August 2026