রাজধানীর কাওরান বাজার মেট্রোরেল স্টেশনে দায়িত্ব পালনকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তৎপরতায় ৭ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে কাওরান বাজার মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড ফ্লোরে ডিজেল পাম্পের পূর্ব পাশে দায়িত্ব পালন করছিলেন আনসার সদস্য মো. রেজাউল। এ সময় তিনি দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে বাকবিতণ্ডায় লিপ্ত হতে দেখে বিষয়টি তাৎক্ষণিকভাবে শিফট ইনচার্জ এপিসি মো. জিয়াউর রহমানকে অবহিত করেন। খবর পেয়ে এপিসি মো. জিয়াউর রহমান ঘটনাস্থলে পৌঁছে আনসার সদস্যকে সঙ্গে নিয়ে দুই ব্যক্তির কাছে গেলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় আনসার সদস্যরা ধাওয়া করে একজনকে আটক করতে সক্ষম হন। পরে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঘটনাস্থলের পাশেই দায়িত্বরত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ বক্সে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধে বাহিনীর সদস্যরা পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
5:35 pm, Saturday, 1 August 2026
শিরোনাম :
কাওরান বাজার মেট্রোরেল স্টেশনে ৭ পিস ইয়াবাসহ আটক ১
-
MIT ERP
- Update Time : 03:20:50 pm, Saturday, 1 August 2026
- 4
Tag :
Popular Post


























