1:13 pm, Saturday, 1 August 2026

কালীগঞ্জে নিখোঁজ বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার

  • MIT ERP
  • Update Time : 10:27:17 am, Saturday, 1 August 2026
  • 6
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাতক্ষীরার কালীগঞ্জে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া পিয়ার আলী গাজী (৮৪) নামে এক বৃদ্ধের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৩৬ ঘণ্টা পর শুক্রবার (৩১ জুলাই) রাত ১১টার দিকে সীমান্ত নদী ইছামতির খারহাট এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে স্বজনরা। নিহত পিয়ার আলী কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের প্রয়াত ছফেদ আলী গাজীর ছেলে। তিনি স্ট্রোকজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে। পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে সবার চোখ ফাঁকি দিয়ে জাল নিয়ে বসন্তপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন কালিন্দী নদীতে মাছ ধরতে যান পিয়ার আলী। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তিনি ঘরে না ফেরায় স্বজনরা দুশ্চিন্তায় পড়েন এবং নদীজুড়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে গ্রামবাসীও তাদের সঙ্গে যোগ দিয়ে গভীর রাত পর্যন্ত তল্লাশি চালায়, তবে তার কোনো সন্ধান মেলেনি। পরদিন শুক্রবার সকাল থেকে নিখোঁজ বৃদ্ধকে উদ্ধারে নামেন বিজিবি, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। উদ্ধার অভিযানে গতি আনতে খুলনা থেকে একটি বিশেষ ডুবুরি দলও যোগ দেয়। শত শত উৎসুক গ্রামবাসী ও স্বজনদের সমন্বয়ে দিনভর কালিন্দী নদীর বিভিন্ন পয়েন্টে নিবিড় তল্লাশি চালানো হয়। তবে সন্ধ্যা পর্যন্ত কোনো সুসংবাদ না মেলায় আশাহত হয়ে উদ্ধারকারী দল ও স্বজনরা ফিরে যান। অবশেষে শুক্রবার রাত ১১টার দিকে সীমানা সংলগ্ন ইছামতি নদীর ভাড়াশিমলা ইউনিয়নের খারহাট এলাকায় এক জেলে একটি ভাসমান মরদেহ দেখতে পায় । বিষয়টি জানাজানি হলে নিখোঁজের ছেলে আব্দুস সবুর স্থানীয়দের সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি তার বাবার বলে শনাক্ত করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজে মানববন্ধন

কালীগঞ্জে নিখোঁজ বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার

Update Time : 10:27:17 am, Saturday, 1 August 2026