মানিকগঞ্জের সাটুরিয়ায় শত বছরের পুরানো বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শন করেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ আফরোজা খানম রিতা। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে তিনি জমিদার বাড়ির বিভিন্ন স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় মন্ত্রী জানান, ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়িকে আধুনিক ও সুন্দর পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন পরিকল্পনা রয়েছে। তিনি জমিদার বাড়ির পুরাতন অবকাঠামো উন্নয়ন ও সংস্কারের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পরিদর্শনে সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ অনিক ইসলাম, সহকারী কমিশনার ভূমি মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন এবং প্রত্নতত্ত্ব অধিদফতরের কর্মকর্তাসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
2:42 am, Sunday, 2 August 2026
শিরোনাম :
মানিকগঞ্জের বালিয়াটি জমিদার পরিদর্শনে বিমানমন্ত্রী
-
MIT ERP
- Update Time : 10:16:53 pm, Friday, 31 July 2026
- 8
Tag :
Popular Post














