আর মাত্র তিন মাস পর শিক্ষকতা থেকে অবসরে যাওয়ার কথা ছিল; কিন্তু তার আগেই বেপরোয়া গতির গাড়ি অনন্ত অবসরে পাঠিয়ে দিয়েছে শিক্ষক মুরাদ আহমদকে। তার স্কুলের সামনেই ঘটে এই মর্মস্পর্শী ঘটনা। সিলেট নগরীর শিক্ষাপ্রতিষ্ঠান ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক ছিলেন মুরাদ আহমদ। তার মৃত্যুতে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই গতকাল বৃহস্পতিবার নিজ কর্মস্থলে আসেন মুরাদ আহমদ। কিন্তু বিদ্যালয়ের সামনে রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত মুরাদ আহমদকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। শ্রদ্ধেয় শিক্ষকের এমন আকস্মিক ও হৃদয়বিদারক বিদায়ের খবর ছড়িয়ে পড়তেই ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে নেমে আসে শোকের ছায়া। তার অনেক সহকর্মী কান্নায় ভেঙে পড়ে বলেন, তিনি ছিলেন আমাদের একজন অভিভাবকতুল্য সহকর্মী। অবসরে যাওয়ার ঠিক আগমুহূর্তে এভাবে আমাদের ছেড়ে চলে যাবেন, তা আমরা ভাবতেও পারছি না। একইসঙ্গে প্রিয় শিক্ষকের অকাল ও মর্মান্তিক প্রয়াণে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। তারা অনতিবিলম্বে বেপরোয়া চালকদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিদ্যালয়ের আশপাশের সড়কগুলোতে স্থায়ী গতি নিয়ন্ত্রকসহ নিরাপদ পারাপারের জোর দাবি জানান।
7:01 am, Saturday, 1 August 2026
শিরোনাম :
অবসরের তিন মাস আগেই সড়কে ঝরল শিক্ষকের প্রাণ
-
MIT ERP
- Update Time : 02:47:06 am, Friday, 31 July 2026
- 10
Tag :
Popular Post










