জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত হচ্ছে অনানুষ্ঠানিক গোপন ভোট। এই ভোটের মাধ্যমে বর্তমান প্রতিদ্বন্দ্বিতায় থাকা সাতজন প্রার্থীর প্রতি সদস্য দেশগুলোর সমর্থনের মাত্রা যাচাই করা হবে। বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস টানা দুই মেয়াদে দায়িত্ব পালনের পর চলতি বছরের শেষে পদ ছাড়বেন। তার উত্তরসূরি হিসেবে আর্জেন্টিনা, চিলি, কোস্টারিকা, ইকুয়েডর, গায়ানা, সেনেগাল ও উগান্ডার প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। নিরাপত্তা পরিষদের এই অনানুষ্ঠানিক ভোটকে ‘স্ট্র পোল’ বলা হয়। এতে পরিষদের ১৫ সদস্য দেশের প্রতিনিধিরা প্রতিটি প্রার্থীর বিষয়ে তিন ধরনের মতামত দিতে পারেন—‘সমর্থন করি’, ‘সমর্থন করি না’ অথবা ‘কোনো মতামত নেই’। সাধারণত একাধিক দফায় এ ধরনের ভোট অনুষ্ঠিত হয়। চলমান প্রক্রিয়া সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুতে শেষ হতে পারে। তবে কোনো গ্রহণযোগ্য প্রার্থী নিয়ে ঐকমত্য গড়ে না উঠলে সময় আরও বাড়তে পারে। জাতিসংঘের মহাসচিব নির্বাচনে নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে সাধারণ পরিষদ চূড়ান্ত অনুমোদন দেয়। ফলে আজকের ভোটকে সম্ভাব্য শীর্ষ প্রার্থীদের অবস্থান নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
1:51 am, Friday, 31 July 2026
শিরোনাম :
জাতিসংঘের নতুন মহাসচিব বাছাইয়ে অনানুষ্ঠানিক ভোট আজ
-
MIT ERP
- Update Time : 11:40:33 pm, Thursday, 30 July 2026
- 10
Tag :
Popular Post



















