বরগুনার পাথরঘাটায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ড্রেজারসহ পাঁচজন বালু উত্তোলনকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বরগুনার পাথরঘাটা থানাধীন দুলাল ড্রক সংলগ্ন পাথরঘাটা খাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় একটি ড্রেজারসহ পাঁচজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে জব্দ করা ড্রেজার ও সংশ্লিষ্ট সরঞ্জাম পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বরগুনার কাছে হস্তান্তর করা হয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, নদী তীরবর্তী এলাকার মানুষের ফসলি জমি ও বসতভিটা অবৈধ বালু উত্তোলনকারীদের হাত থেকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
9:39 pm, Thursday, 30 July 2026
শিরোনাম :
পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ড্রেজারসহ ৫ বালু উত্তোলনকারী আটক
-
MIT ERP
- Update Time : 07:22:29 pm, Thursday, 30 July 2026
- 5
Tag :
Popular Post


















