9:43 pm, Thursday, 30 July 2026

রামগতিতে ইজারাদারের কাছে খেয়াঘাট হস্তান্তর

  • MIT ERP
  • Update Time : 07:11:00 pm, Thursday, 30 July 2026
  • 5
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

লক্ষ্মীপুরের রামগতিতে খেয়া পারাপারের ঘাট ইজারাদারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে জেলা পরিষদের সার্ভেয়ার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার জেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল সরেজমিনে উপজেলার চরগাজী ইউনিয়নের ব্রিজঘাটে উপস্থিত হয়ে জনসম্মুখে ইজারাদার আব্দুল মোতালেবকে ঘাটটি বুঝিয়ে দেয়। একইসঙ্গে পূর্বের দখলদারের লোকজনকে ঘাট এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। জেলা পরিষদ সূত্রে জানা যায়, ২০২৬-২৭ অর্থবছরে রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের ব্রিজঘাট সরকারি মৎস্য অবতরণ কেন্দ্রের খালপাড় এবং চররমিজ ইউনিয়নের হরিতামনি কালপাড় থেকে টাংকি খাল হয়ে নোয়াখালীর হাতিয়া উপজেলার মৌলভীরচরসহ চরগাশিয়া, ঢালচর এবং সুবর্ণচর উপজেলার চর জুবলি ইউনিয়নের ভুলুয়া নদীর জিয়ার বাজার পর্যন্ত ফেরিঘাটের ইজারা দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এই ইজারা সম্পন্ন করা হয়। এতে আব্দুল মোতালেব নামে এক ব্যক্তি লক্ষ্মীপুরের রামগতি অংশের ইজারা পেয়েছেন। তিনি চররমিজ এলাকার রুহুল আমিনের ছেলে। এ বিষয়ে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুন নাহারের নির্দেশনায় হিসাব রক্ষক আতিকুল হাই চৌধুরী ও সার্ভেয়ার মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইজারাদারকে ঘাটের দখল বুঝিয়ে দেন। পূর্বের দখলদারের প্রতিনিধি মো. রুবেল বলেন, এখানে ছোট নৌকার মাধ্যমে প্রথম আমার খেয়া পারাপার শুরু করি। এখন বড় ট্রলার চলাচল করে। আমরা ঘাট ইজারা নেওয়ার জন্য আগেই আবেদন করেছিলাম। আমাদের জানানোর কথা বললেও জানানো হয়নি। ঘাটের ইজারা হয়েছে, বিষয়টি আমাদের জানা নেই। এছাড়া এখানে কোনো ফেরিঘাট নেই, জিয়ার বাজার ঘাটেও ফেরিঘাট নেই। এখন যারা ইজারা পেয়েছেন, তাদেরকে ছেড়ে দেবো। ইজারাদার আব্দুল মোতালেব বলেন, ঘাট আমি ইজারা পেয়েছি। এখন আমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। জেলা পরিষদের সার্ভেয়ার মিজানুর রহমান বলেন, ব্রিজঘাটটি লক্ষ্মীপুর ও নোয়াখালীর সীমান্ত এলাকায়। এ কারণে এই ঘাটের ইজারা দিয়েছে বিভাগীয় কমিশনারের কার্যালয়। আমরা দায়িত্ব পেয়ে ইজারাদারকে ঘাটটি বুঝিয়ে দিয়েছি। আব্দুল মোতালেব ৫৬ হাজার ৩৭৫ টাকায় এ ঘাটের ইজারা পেয়েছেন। পুরোনো নীতি অনুযায়ী ফেরিঘাট হিসেবেই ঘাটগুলো ইজারা দেওয়া হয়। মূলত এটি খেয়াঘাট।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

বেপরোয়া বাসের ধাক্কায় চট্টগ্রামে দুজন নিহত, আহত ৩০

রামগতিতে ইজারাদারের কাছে খেয়াঘাট হস্তান্তর

Update Time : 07:11:00 pm, Thursday, 30 July 2026