চট্টগ্রামের মিরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমের মধ্যে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর ৬টায় উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত রাশেলের স্ত্রী মনিকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জানা গেছে, বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকার বাসিন্দা পিকআপ চালক মোহাম্মদ রাসেলের সাথে পরকীয়ার জেরে তার স্ত্রী মনির সাথে পারিবারিক কলহ চলে আসছিল। বুধবার রাতে স্বামী-স্ত্রী একসাথে ঘুমায়। একটা সময় স্বামী রাসেলকে ঘুমন্ত অবস্থায় হাত-পা বেঁধে কৌশলে দা দিয়ে তার পা ও পুরুষাঙ্গে এলোপাতাড়ি কোপ দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। গুরুতর আহত অবস্থায় রাসেলকে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি দেখে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে তিনি শঙ্কা মুক্ত রয়েছেন। এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম বলেন, পরকীয়ার জের ধরে পারিবারিক কলহের কারণে স্ত্রী-স্বামীর পুরুষাঙ্গতে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। উদ্ধার করে মেডিকেলে পাঠানো হয়। অভিযুক্ত মনিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
3:43 pm, Thursday, 30 July 2026
শিরোনাম :
মিরসরাইয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী
-
MIT ERP
- Update Time : 01:26:07 pm, Thursday, 30 July 2026
- 5
Tag :
Popular Post





















