3:45 pm, Thursday, 30 July 2026

পেকুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই

  • MIT ERP
  • Update Time : 01:22:06 pm, Thursday, 30 July 2026
  • 8
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কক্সবাজারের পেকুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ৩০ জুলাই (বৃহস্পতিবার) সকালে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের হাজিরগুনা এলাকায় এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ওসমান ও জাকেরের দুটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দাদের সাহসী ও তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে আশপাশের অন্যান্য বসতবাড়ি বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়। ইউপি সদস্য হেসনেআরা বেগম ও মনির উদ্দিন বলেন, সকালে হঠাৎ করে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা দুটি বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পাম্প মেশিনের সাহায্যে পানি ছিটিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় আগুন পাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে। তারা আরও বলেন, সবাই একসঙ্গে এগিয়ে না এলে আগুন আশপাশের আরও কয়েকটি বসতবাড়িতে ছড়িয়ে পড়ে ভয়াবহ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটতে পারত। স্থানীয়দের দ্রুত উদ্যোগের কারণেই বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নির্বাপণ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

পেকুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই

Update Time : 01:22:06 pm, Thursday, 30 July 2026