ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, নগদ বিক্রি নিয়ে যেসব গুজব ছড়ানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি গণমাধ্যমকে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়ে বলেন, অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সত্য তথ্য তুলে ধরতে হবে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবনে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিসের উদ্বোধন এবং নগদের ২০২৫-২৬ অর্থবছরের সংগৃহীত রাজস্ব থেকে মুনাফার অংশ হিসেবে ডাক অধিদপ্তরের কাছে ১৮ কোটি ৫৭ লাখ টাকা হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, বাজারে প্রতিযোগিতা বজায় রাখতে নগদের সরকারি ব্যবস্থাপনা অব্যাহত থাকবে। নগদের মতো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে আরও দক্ষ, লাভজনক ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত করাই সরকারের লক্ষ্য।
3:22 am, Friday, 31 July 2026
শিরোনাম :


















