আজ সোমবার, ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৯%

কুষ্টিয়ার দৌলতপুরে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 06:53:20 pm, Monday, 9 November 2026
  • 12

কুষ্টিয়ার দৌলতপুরে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কুষ্টিয়ার দৌলতপুরে বাড়ির পাশের বিলে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে সিজান আহমেদ নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কিশোরীনগর বিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সিজান একই গ্রামের মোস্তাফিজুর রহমান জয়ের ছেলে। স্থানীয় গ্রাম পুলিশ মজিবুর রহমান ও স্বজনরা জানান, সকালে সিজান বাড়ির আঙিনায় খেলা করছিল। খেলার একপর্যায়ে সবার অগোচরে বাড়ির সামনের বিলে শাপলা ফুল তুলতে পানিতে নামে শিশু সিজান। একসময় পানিতে ডুবে যায় শিশুটি। পরে তার বাবা খোঁজাখুঁজির একপর্যায়ে বিল থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন। দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুর পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কুষ্টিয়ায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ছাত্রীকে ছুরিকাঘাত

কুষ্টিয়ার দৌলতপুরে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Update Time : 06:53:20 pm, Monday, 9 November 2026