আজ সোমবার, ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৯%

কুষ্টিয়ায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ছাত্রীকে ছুরিকাঘাত

  • MIT ERP
  • Update Time : 07:15:51 pm, Monday, 9 November 2026
  • 17

কুষ্টিয়ায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ছাত্রীকে ছুরিকাঘাত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক যুবকের ছুরিকাঘাতে এক ছাত্রী গুরুতর জখম হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে শহরের ২ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার সকালে কুষ্টিয়ার মিশন স্কুলে ক্লাস করতে যায় ওই ছাত্রী। ছুটির পর দুপুরে একা হেঁটে বাড়ি ফিরছিল সে। বাসার প্রধান ফটকের সামনে পৌঁছে কলিংবেল চাপার প্রস্তুতি নেওয়ার সময় পেছন থেকে এক যুবক তার ওপর হামলা চালায়। কালো শার্ট পরা ওই যুবক ধারালো অস্ত্র দিয়ে ছাত্রীকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কুষ্টিয়া মডেল থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীকে শনাক্তের চেষ্টা চলছে। কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন বলেন, বর্তমানে অপারেশন থিয়েটারে অবস্থান করছি। ভুক্তভোগীর অবস্থা ভালো আছে। তার সেলাই চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বাবাকে হারালেন সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু

কুষ্টিয়ায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ছাত্রীকে ছুরিকাঘাত

Update Time : 07:15:51 pm, Monday, 9 November 2026