আজ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক, ১৪৩৩ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৭°C
সর্বোচ্চ: ২৯°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

রাজধানীর কুর্মিটোলায় পুলিশের গাড়িতে ককটেল হামলা, আহত এক কনস্টেবল

  • MIT ERP
  • Update Time : 05:02:10 pm, Thursday, 5 November 2026
  • 10

রাজধানীর কুর্মিটোলায় পুলিশের গাড়িতে ককটেল হামলা, আহত এক কনস্টেবল

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিমানবন্দর সড়কে ক্যান্টনমেন্ট থানা-পুলিশের একটি টহল গাড়িকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বনানী থেকে কুড়িল বিশ্বরোডগামী লেনে এই হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, আজ সকালে বনানীর দিক থেকে ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলের একটি বহর ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে কুড়িল বিশ্বরোডের দিকে অগ্রসর হচ্ছিল। মোটরসাইকেলের বহরটি আর্মি গলফ ক্লাব সংলগ্ন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে, বহরের মধ্য থেকে অজ্ঞাত ব্যক্তিরা সেখানে কর্তব্যরত ক্যান্টনমেন্ট থানার মোবাইল ডিউটির গাড়ি লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে।

ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হলে পুলিশের টহল গাড়ির চালক কনস্টেবল মো. এনামুল বাম চোখ আঘাত পান। ঘটনার পরপরই সহকর্মীরা আহত চালককে উদ্ধার করে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরবর্তীতে সেখানে চিকিৎসকের পরামর্শক্রমে তাকে উন্নত চিকিৎসার জন্য আগারগাঁও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন বলে জানায় পুলিশ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ধাপসুলতানগঞ্জ হাটে অনিয়ম, ব্যবস্থা নিতে পৌর প্রশাসককে এমপির নির্দেশ

রাজধানীর কুর্মিটোলায় পুলিশের গাড়িতে ককটেল হামলা, আহত এক কনস্টেবল

Update Time : 05:02:10 pm, Thursday, 5 November 2026