আজ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক, ১৪৩৩ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ২৯°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

অনলাইন জুয়ায় এজেন্ট সিম ভাড়া দিয়ে কোটি টাকার লেনদেন, গ্রেপ্তার ১

  • MIT ERP
  • Update Time : 04:28:58 pm, Thursday, 5 November 2026
  • 12

অনলাইন জুয়ায় এজেন্ট সিম ভাড়া দিয়ে কোটি টাকার লেনদেন, গ্রেপ্তার ১

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

অনলাইন জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা অবৈধ লেনদেন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে দায়ের করা মামলায় মো. লিটন হাওলাদার (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

নিজের নামে নিবন্ধিত বিকাশ-নগদের এজেন্ট সিম অনলাইন জুয়ার কাজে ভাড়া দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। সিআইডি জানায়, খুলনার বয়রা এলাকার বাসিন্দা লিটন হাওলাদার তাঁর এজেন্ট সিমটি ১০ হাজার টাকার বিনিময়ে তিন দিনের জন্য এক অটোরিকশাচালকের কাছে ভাড়া দিয়েছিলেন। ওই সিমের বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে মাত্র তিন দিনে ২ কোটি ২৬ লাখ ৩৩ হাজার ৮০১ টাকা অনলাইন জুয়ার সাইটে লেনদেন হয়েছে।

পল্টন মডেল থানায় গত ৩১ আগস্ট জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর বিভিন্ন ধারায় দায়ের করা মামলার তদন্তে তাঁর সম্পৃক্ততার তথ্য পায় সিআইডি। তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ মামলায় আগে গ্রেপ্তার হওয়া শেখ সাখির আহম্মেদ (৩৩) গত ৪ সেপ্টেম্বর আদালতে সোপর্দ হওয়ার পর অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত ১৪ জন দোকানদারের নাম প্রকাশ করেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে খুলনার বৈকালী এলাকার ‘লিটন টি স্টল’-এর এজেন্ট লিটন হাওলাদারকে শনাক্ত করা হয়।

পরে গত ৪ নভেম্বর জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে সিআইডি প্রধান কার্যালয়ে তলব করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি নিজের নামে নিবন্ধিত বিকাশ-নগদের এজেন্ট সিমটি খুলনার বয়রা এলাকার হানিফ নামে এক অটোরিকশাচালকের কাছে ১০ হাজার টাকায় তিন দিনের জন্য ভাড়া দেওয়ার কথা জানান। সিআইডির তথ্য অনুযায়ী, ওই সিমের বিকাশ অ্যাকাউন্টের লেনদেন পর্যালোচনায় দেখা যায়, গত ৭ থেকে ৯ আগস্ট পর্যন্ত তিন দিনে ২ কোটি ২৬ লাখ ৩৩ হাজার ৮০১ টাকা অনলাইন জুয়ার সাইটে লেনদেন হয়েছে।

সিআইডি জানায়, জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের সত্যতা পাওয়ায় লিটন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন ও একটি বিকাশ-নগদ এজেন্ট সিম জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি টাকার বিনিময়ে নিজের নামে নিবন্ধিত এজেন্ট সিম অনলাইন জুয়ার কাজে ভাড়া দেওয়ার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মোংলা বন্দরে প্রধানমন্ত্রীর ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

অনলাইন জুয়ায় এজেন্ট সিম ভাড়া দিয়ে কোটি টাকার লেনদেন, গ্রেপ্তার ১

Update Time : 04:28:58 pm, Thursday, 5 November 2026