আজ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক, ১৪৩৩ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৫°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ২%

যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুজন নিহত

  • MIT ERP
  • Update Time : 07:58:45 pm, Wednesday, 4 November 2026
  • 24

যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুজন নিহত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যশোরের অভয়নগরে সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) উপজেলার মশরহাটী গ্রামে ভৈরব সেতুসংলগ্ন রেলক্রসিং এলাকায় যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভ্যানচালক আব্দুল ওহাব (৫৫) ও ভ্যানের যাত্রী সামাদ বিশ্বাস (৫০)। তারা দুজনই উপজেলার দেয়াপাড়া গ্রামের বাসিন্দা। আব্দুল ওহাব ওই গ্রামের হায়দার আলীর ছেলে এবং সামাদ বিশ্বাস আব্দুল মঈন বিশ্বাসের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে দেয়াপাড়া গ্রাম থেকে সামাদ বিশ্বাসকে নিয়ে নওয়াপাড়া বাজারের দিকে যাচ্ছিলেন আব্দুল ওহাব।

পথে ভৈরব সেতুসংলগ্ন রেলক্রসিং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে ভ্যানটির মুখোমুখি ধাক্কা লাগে। এতে ভ্যানচালক ও যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মাহফুজুর রহমান সবুজ জানান, হাসপাতালে নেওয়ার আগেই একজনের মৃত্যু হয়।

অপরজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে। নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সাইফুল ইসলাম বলেন, বাসের সঙ্গে ভ্যানের সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত ভ্যানটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর বাসটি নিয়ে চালক পালিয়ে গেছেন। বাস ও চালকের সন্ধানে চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দুর্যোগ ব্যবস্থাপনায় তরুণদের নেতৃত্ব প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া জরুরি: ডা. শাহাদাত

যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুজন নিহত

Update Time : 07:58:45 pm, Wednesday, 4 November 2026