আজ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক, ১৪৩৩ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

পটুয়াখালীতে চোরাই ছাগলসহ দুই যুবক আটক

  • MIT ERP
  • Update Time : 07:11:38 pm, Wednesday, 4 November 2026
  • 22

পটুয়াখালীতে চোরাই ছাগলসহ দুই যুবক আটক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পটুয়াখালীর দুমকিতে চোরাই ছাগলসহ দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো চাকু, কেচি, কাটার, ২০ গ্রাম গাঁজা ও ছাগল বহনকারী একটি অটোরিকশা উদ্ধার করা হয়।

বুধবার (৪ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বোর্ড অফিস ব্রিজসংলগ্ন বাজারের পূর্ব পাশে সড়ক থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাধবপুর এলাকার কালাম মুন্সির ছেলে রাব্বি মুন্সি ও শাহজাহানের ছেলে অলি। স্থানীয় সূত্রে জানা যায়, তারা মুরাদিয়া এলাকার বেল্লাল টেইলার্সের একটি বকরি ছাগল চুরি করে অটোরিকশায় তুলে নিয়ে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করে ছাগল, অটোরিকশা ও উদ্ধার করা মালামালসহ দুমকি থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দিন বলেন, স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তাদের থানায় এনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পটুয়াখালীতে চোরাই ছাগলসহ দুই যুবক আটক

Update Time : 07:11:38 pm, Wednesday, 4 November 2026