আজ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক, ১৪৩৩ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে: নাহিদ ইসলাম

  • MIT ERP
  • Update Time : 07:51:51 pm, Thursday, 5 November 2026
  • 1

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে: নাহিদ ইসলাম

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। সরকারের এই ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ করা উচিৎ।

দায়িত্ব পালনে তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১ টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের সামনে প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকারের আমলে খুন, ধর্ষণ, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বেড়েছে। অন্তর্বর্তী সরকারের সময় বর্তমান সরকার বারবার বলেছিল, নির্বাচিত সরকার দায়িত্ব নিলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।

কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। তিনি আরও বলেন, দেশে মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা অনেকটা সংকুচিত হয়ে পড়েছে। নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হামলা চালিয়েছেন অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, এ সময় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।

তিনি বলেন, একদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সহিংসতা চালিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, অন্যদিকে বিএনপি রাষ্ট্রীয় দমন-পীড়ন চালানোর চেষ্টা করছে। এই দুই আচরণের কারণে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে: নাহিদ ইসলাম

Update Time : 07:51:51 pm, Thursday, 5 November 2026