আজ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক, ১৪৩৩ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ২৯%

পরিচালনায় আসছেন গায়ক ও নায়ক হিমেশ রেশমিয়া

  • MIT ERP
  • Update Time : 03:28:41 am, Tuesday, 3 November 2026
  • 20

পরিচালনায় আসছেন গায়ক ও নায়ক হিমেশ রেশমিয়া

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সংগীত পরিচালক থেকে গায়ক হয়ে বলিউডের নায়ক সর্বত্রই নিজের ছাপ রেখেছেন হিমেশ রেশমিয়া। এবার সেই তালিকায় আরও একটি নতুন ভূমিকা যোগ হচ্ছে। পরিচালকের আসনে বসতে যাচ্ছেন তিনি। তেমনই ইঙ্গিত দিলেন শিল্পী।

একসময় একচেটিয়া বাজার দাপিয়েছে হিমেশের গান। তবে বলিউডের দর্শক-শ্রোতার কাছে সংগীত পরিচালক এবং সুরকার হিসেবেই বেশি পরিচিত তিনি। সালমান খানের হাত ধরেই বলিউডে পা রাখেন। গান গেয়ে জনপ্রিয়তা পেয়েছেন। অভিনয়েও নিজের ভাগ্য পরীক্ষা করেছেন। এবার কি পরিচালকের আসনে বসতে চলেছেন হিমেশ? বলিউডের এই গায়ক-অভিনেতার সাম্প্রতিক মন্তব্য ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা।

শুধু তা-ই নয়, পরিচালনায় হাতেখড়ির আগেই নিজের সিনেমা নিয়ে বড়সড় প্রত্যাশার কথাও জানিয়ে দিয়েছেন তিনি। হিমেশের দাবি, তার পরিচালিত সিনেমার গান মুক্তির প্রথম দিনেই ১০০ কোটি টাকার ব্যবসা করবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালনায় আসার পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন হিমেশ। তার কথায়, পরিচালনার জন্য তিনি ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

হাতে রয়েছে দু’-তিনটি গল্প। তৈরি হয়ে গিয়েছে সিনেমার চিত্রনাট্যও। পরিচালক হওয়ার ইচ্ছা যে দীর্ঘদিনের, তা-ও স্পষ্ট করেছেন শিল্পী। তিনি জানালেন, একসময় যখন তিনি ধারাবাহিক প্রযোজনা করতেন, তখনো তাকে প্রশ্ন করা হতো, কোন দিন কি সংগীত পরিচালক হবেন? পরবর্তী সময়ে সংগীত এবং চলচ্চিত্রের জগতে নিজের জায়গা তৈরি করেছেন তিনি। এবার পরিচালনার ক্ষেত্রেও নিজেকে প্রমাণ করতে চান।

প্রথম সিনেমা নিয়ে হিমেশের পরিকল্পনা বেশ স্পষ্ট। সিনেমার গল্প, আবেগ ছাড়াও মন ছুঁয়ে যাওয়ার মতো গানের ওপর বিশেষ গুরুত্ব দিতে চান তিনি। শিল্পী আরও জানান, তার হাতে দু’-তিনটি চিত্রনাট্য রয়েছে। প্রতিটি সিনেমাই ব্লকবাস্টার হওয়ার মতো উপাদান নিয়ে তৈরি বলে তার বিশ্বাস। এমনকি সিনেমার গান মুক্তির দিনেই ১০০ কোটি টাকার ব্যবসা করতে পারে বলেও আত্মবিশ্বাসী তিনি।

শুধু পরিচালক নয়, অভিনেতা হিসেবেও নিজেকে আরও বড় জায়গায় দেখতে চান হিমেশ। তার স্বপ্ন, একদিন তারকা হয়ে ওঠার।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পরিচালনায় আসছেন গায়ক ও নায়ক হিমেশ রেশমিয়া

Update Time : 03:28:41 am, Tuesday, 3 November 2026