মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৩৩ জনে।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭০ জন ডেঙ্গু রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৯০০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে। অন্য বিভাগের মধ্যে বরিশালে ১৮৩, চট্টগ্রামে ২৫২, খুলনায় ২৯৪, ময়মনসিংহে ৯৫, রাজশাহীতে ১৫৩, রংপুরে ৭১ এবং সিলেটে ২২ জন আক্রান্ত হয়েছেন।
চলতি বছর এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ৮৯৯ জন।























