আজ সোমবার, ২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক, ১৪৩৩ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৫%

টানা তিন দিনের ছুটির কবলে দেশের স্কুল-কলেজ, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান

  • MIT ERP
  • Update Time : 02:15:25 pm, Monday, 2 November 2026
  • 15

টানা তিন দিনের ছুটির কবলে দেশের স্কুল-কলেজ, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চলতি সপ্তাহের শেষ দিকে টানা তিন দিনের ছুটি উপভোগ করতে যাচ্ছেন দেশের স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং শ্যামাপূজার ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে এ সুযোগ তৈরি হয়েছে।

ছুটির নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী শুক্রবার (৬ নভেম্বর) সাপ্তাহিক ছুটি। শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকবে। এরপর রোববার (৮ নভেম্বর) শ্যামাপূজা উপলক্ষে বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে শুক্র, শনি ও রোববার মিলিয়ে টানা তিন দিন ছুটি কাটাতে পারবেন শিক্ষক-শিক্ষার্থীরা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৬ সালের বার্ষিক ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

এ ছুটির আওতায় থাকছে সরকারি ও এমপিওভুক্ত স্কুল-কলেজ। একই সঙ্গে দেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়েও পাঠদান বন্ধ থাকবে। তবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এ ছুটি কার্যকর হচ্ছে না। বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার ও প্রশাসনিক সিদ্ধান্ত অনুসারে ছুটি নির্ধারণ করে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে কোনো ছুটির উল্লেখ পাওয়া যায়নি। এদিকে, কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকায় শ্যামাপূজার ছুটি অন্তর্ভুক্ত না থাকায় মাদরাসার শিক্ষার্থীরা এ ছুটির আওতায় থাকছে না। উল্লেখ্য, হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব কালীপূজা বা শ্যামাপূজা।

হিন্দু পঞ্জিকা অনুযায়ী, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে দেবী কালীর পূজা ও আরাধনার মধ্য দিয়ে এ উৎসব পালিত হয়। একই তিথিতে উদ্‌যাপিত হয় আলোর উৎসব দীপাবলিও।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

১১০ কিমি বেগে রাতেই উপকূলে আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘মুরাসু’

টানা তিন দিনের ছুটির কবলে দেশের স্কুল-কলেজ, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান

Update Time : 02:15:25 pm, Monday, 2 November 2026